ঢাকাস্থ নাটোর জেলা সমিতির ২০২৬-২৭ মেয়াদের কমিটি

ঢাকায় বসবাসরত নাটোরবাসীদের সেবামূলক সংগঠন ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ  রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৯৮৭ সালে নিবন্ধিত এই অরাজনৈতিক সংগঠনটি দীর্ঘদিন ধরে ঢাকাস্থ নাটোর জেলার বাসিন্দাদের ঐক্যবদ্ধ রাখা এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

ঢাকায় অবস্থানকারী নাটোর বাসীর আত্মার সংগঠন ও হৃদয়ের স্পন্দন হচ্ছে নাটোর জেলা সমিতি। তিন দশকের বেশি সময় ধরে এ সংগঠন, নাটোর বাসীর সম্পীতি, অগ্রগতি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। নাটোরের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণমূলক কার্যক্রমে প্রতিষ্ঠানটির অবদান সর্বমহলে প্রশংসিত হয়েছে। নাটোর জেলা সমিতি ঢাকা’র উদ্যোগে একটি ওয়েবসাইট তৈরি করেছে. যা নাটোর সমিতির উত্তরোত্তর  এগিয়ে চলার সহায়ক অনুষঙ্গ হিসেবে কাজ করবে।

শুক্রবার (৬ মার্চ, ২০২৬) বিকেলে রাজধানীর গ্রীণ গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়

নাটোর জেলা সমিতি, ঢাকা’র বিদায়ী কমিটির সভাপতি শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এজেডএম নাফিউল ইসলামের পরিচালনায় নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মেহেদী হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মো. সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ,নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং নাটোর জেলা সমিতি, ঢাকা-এর সম্মানিত আজীবন সদস্যবৃন্দ।

৮৬ সদস্য বিশিষ্ট কমিটিতে  কার্যকরী সভাপতি  পদে  দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী  খোন্দকার আবুল কাসেম।

সিনিয়র সহসভাপতি জয়নুল আলী, হামিদ মোল্লা, সহসভাপতি এ জেড এম নাইফুল ইসলাম, মোখলেছুর রহমান, মো. কামরুল ইসলাম, অ্যাডভোকেট মুনছুর আলম, রাশিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ও আমির-উজ্জামান মনি।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ তুহিন, শাহীন শাহরিয়ার, মাসুদুর রহমান রতন।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ডা. শামিমুর রহমান, তাসনিম দিনু পলিট, আনোয়ার হোসেন রিপন, অ্যাডভোকেট জাহেদ-উল আলম জ্যোতি, গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা ও রুহুল আমিন।

অর্থ সম্পাদক এবি সিদ্দিক হিল্লোল, সহ-অর্থ সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মোস্তফা জামান কবির, সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভীন রিজভী, জাহাঙ্গীর আলম ফিরোজ, আবুল হোসেন, নাইমুল সুলতান তওফিকদার, ইমদাদুর রহমান, মনিরুল ইসলাম মনির, আব্দুল আল হাদি, আন্তর্জাতিক সম্পাদক মেজর (অব.) আরিফুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট নুরুলী পাটোয়ারী, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার এম জাকির আহমেদ, সহ-প্রচার সম্পাদক আসিক ইবনে আফসার, মিডিয়া বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম ও আইটি সম্পাদক ইকবাল উদ্দিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *