মো. হানিফ উদ্দিন মিয়া। কম পরিচিত কিন্তু এখনকার কম্পিউটার প্রযুক্তির প্রেক্ষিতে বিশাল প্রভাবশালী বাংলাদেশি তিনি। তিনি বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার। বস্তুত, তৎকালীন পুরো পাকিস্তানেরই প্রথম কম্পিউটার প্রোগ্রামার তিনি। দেশের তথ্যপ্রযুক্তিতে হানিফউদ্দিন মিয়ার অবদান প্রথমবারের মত বড় পরিসরে তুলে ধরা হয় ১৯৯৭ সালে, বিটিভির একটি অনুষ্ঠানে। সে অনুষ্ঠানের উপস্থাপক মোস্তাফা জব্বার জানালেন হানিফউদ্দিন মিয়া ও দেশের… Continue reading হানিফউদ্দিন মিয়া-বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার
নাটোরের সকল ইউএনও নারী-অনন্য নারী দিবস ২০২৩
নাটোরের নাম শুনলেই বনলতা সেন কিংবা অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর কথা মনে পড়ে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন-বনলতা সেন কবি জীবনানন্দ দাসকে সত্যিই দুদণ্ড শান্তি দিয়েছিলেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে নাটোরের জেলার ৭ উপজেলার সাধারণ মানুষকে সেবা দিয়ে হৃদয় জয় করছেন ৭… Continue reading নাটোরের সকল ইউএনও নারী-অনন্য নারী দিবস ২০২৩
এক নজরে নাটোর
১৮২৯ সালে নাটোরকে মহকুমায় পরিণত করা হয়। মিঃ এলফিল্টোন জ্যাকসন প্রথম মহকুমা অধিকর্তা হিসেবে কাজ করেন এবং সে সময় হতে বৃটিশ ভারতের শেষ অবধি, সমগ্র পাকিস্তানী আমল এবং বাংলাদেশের ১৯৮২ সালের পূর্ব পর্যন্ত নাটোর মহকুমা হিসেবেই গণ্য ছিল। ১৯৮২ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে পুরাতন মহকুমাকে জেলায় উন্নীত করা হয় এবং ১৯৮৪ সালে ৭৩৭ বর্গমাইল আয়তন… Continue reading এক নজরে নাটোর
স্মার্ট নাটোর মোবাইল অ্যাপ
হাতের স্মার্টফোনেই নাটোরের সকল মানুষের সব ধরণের তথ্য প্রাপ্তির স্মার্ট সমাধান। প্রিয় নাটোরবাসীর অ্যাপ, স্মার্ট নাটোরবাসীর অ্যাপ, স্মার্ট নাটোর মোবাইল অ্যাপ, Smart Natore Online Seba অ্যাপ। আপনার জীবনকে আরো সহজ এবং উন্নত করতে ব্যবহার করুন অ্যাপটি। আপনারা জানেন ডিজিটাল বাংলাদেশ পর্ব অর্জনের পর স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় এখন বাংলাদেশ। এই অগ্রযাত্রায় অন্যতম নেতৃত্বে আছেন আমাদের নাটোরের… Continue reading স্মার্ট নাটোর মোবাইল অ্যাপ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাটোরে মতবিনিময় সভা
নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, বৃহস্পতিবার ‘‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১’ বাস্তবায়নে জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে নাটোর জেলা তথ্য অফিস। স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ বাস্তবায়নে নাটোর জেলার অবস্থা… Continue reading স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাটোরে মতবিনিময় সভা
নাটোর ঔষধি গ্রাম
নাটোর শহর থেকে প্রায় পূর্বদিকে ১২ কিলোমিটার দূরে লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের লোকজন ভেষজ গাছের বাগান করে সফলতা এনেছে। বর্তমানে এ গ্রামের প্রায় ৮০% লোক এ পেশার সাথে জড়িত। প্রায় শতাধিক প্রজাতির ঔষধি গুন সম্পন্ন ভেষজ চাষ করে গ্রামের প্রায় দেড় হাজার পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরে এসেছে, পাঁচ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।… Continue reading নাটোর ঔষধি গ্রাম
সিংড়া ফ্রিল্যান্সিং ক্যাম্প ও চাকুরি উৎসব ২০২৩
দেশে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার সম্মেলন। নাটোর জেলার সিংড়া উপজেলার গোল-ই আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে চলেছে দুই দিনের আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্প ও চাকুরি উৎসব ২০২৩ এবং আইসিটি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় জব ফেয়ার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। ১৭ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার অনুষ্ঠিত হলো আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্প। আর ১৮… Continue reading সিংড়া ফ্রিল্যান্সিং ক্যাম্প ও চাকুরি উৎসব ২০২৩
নাটোর উৎসব-ঢাকাস্থ নাটোরবাসীর প্রাণের উৎসব
জন্মস্থানের প্রতি মানুষের টান, প্রেম অপরিসীম। জীবন জীবিকার প্রয়োজনে নাটোরের মানুষ ঢাকায় থাকলেও তাই মুখিয়ে থাকে বিভিন্ন উৎসবের জন্য যেখানে দেখা মেলে নাটোরের বন্ধু-বান্ধব-প্রাণপ্রিয় এলাকাবাসীর সাথে। বেশ কয়েক বছর ধরে নাটোর উৎসব ঢাকাস্থ নাটোরবাসীর জন্য নিয়ে আসে তেমনই এক সুযোগ। সবাই উপভোগ করে, উদযাপন করে, উল্লাস করে কাটায় একটি দিন মাটির টানে, এলাকার মানুষের টানে।… Continue reading নাটোর উৎসব-ঢাকাস্থ নাটোরবাসীর প্রাণের উৎসব
নাটোরে প্রশিক্ষণ সুবিধা
নাটোরে প্রশিক্ষণ সুবিধা মানবসম্পদ উন্নয়নে নাটোর জেলায় নানামুখী প্রশিক্ষণ সুবিধা রয়েছে অনলাইন ও অফলাইনে। নিচে প্রধান প্রধান প্রশিক্ষণ সুবিধা ও প্রশিক্ষণ কেন্দ্রের বিস্তারিত উপস্থাপন করা হলোঃ অনলাইন প্রশিক্ষণ: শিক্ষা প্রযুক্তির বর্তমান সময়ে স্মার্ট পদ্ধতি হলো অনলাইনে প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করা। হাতের স্মার্টফোনেই কিংবা বাসার কম্পিউটার/ল্যাপটপে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে দেশি/বিদেশি প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করা সম্ভব।… Continue reading নাটোরে প্রশিক্ষণ সুবিধা
নাটোরের দর্শনীয় স্থান
“বিল চলন গ্রাম কলম কাঁচাগোল্লার খ্যাতিঅর্ধ বালেশ্বরী রানী ভবানীর স্মৃতিউত্তরা গণভবন রাজ-রাজন্যের ধামকাব্যে ইতিহাসে আছে নাটোরের নাম।” ঐতিহ্যের জৌলুস, অতীতের রাজ-রাজন্যের স্মৃতি, প্রাচীনত্ব আর ইতিহাসের সোনালি দিনগুলোর নীরব সাক্ষী নাটোর জেলা । রাজশাহী বিভাগের অন্তর্গত জেলাটির রয়েছে সৌন্দর্য, সংস্কৃতি, সম্পদ, সূর্যসন্তানের এক অনবদ্য ইতিহাস, আলোকিত বর্তমান এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ । নাটোরের দর্শনীয় স্থান নাটোর জেলা… Continue reading নাটোরের দর্শনীয় স্থান